🧁 Apon Cake – Terms and Policies
🛒 অর্ডার ও কনফার্মেশন
কাস্টমার অর্ডার সাবমিট করার পর Apon Cake সরাসরি একটি কল করে জানিয়ে দিন — কল রিসিভ করলে অর্ডার দ্রুত কনফার্ম করা হয়।
আমাদের Facebook Page-এ রিপ্লাই পেতে দেরি হলে, দয়া করে সরাসরি কল করুন, আমরা সাথে সাথেই রেসপন্স করব।
আপনার অনুষ্ঠানের সময়ের অন্তত ১ ঘণ্টা আগে ডেলিভারি টাইম নির্ধারণ করা উচিত।
সাধারণত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ডেলিভারি দেওয়া হয়।
ডেলিভারির জন্য ২–৩ ঘণ্টা আগে অর্ডার করলে, আমরা ফ্রেশ কেক তৈরি করে ডেলিভারি করি।
🚚 ডেলিভারি নিয়মাবলি
সিরাজগঞ্জ সদর এলাকায় ডেলিভারি চার্জ ৩০ টাকা।
সিরাজগঞ্জ সদরের বাইরে অন্যান্য উপজেলায় ডেলিভারি চার্জ ৬০ টাকা।
সিরাজগঞ্জ সদর এলাকায় অর্ডারে ক্যাশ অন ডেলিভারি (COD) প্রযোজ্য — আগে বিকাশ করতে হয় না।
সিরাজগঞ্জ সদরের বাইরে অন্যান্য উপজেলায় অর্ডার নিতে হলে আগে বিকাশে পেমেন্ট করতে হয়।
ডেলিভারি চলাকালে কোনো দুর্ঘটনায় কেক নষ্ট বা ভেঙে গেলে আমাদের দোকানে এনে দিলে আমরা সেটি ঠিক করে দেব – কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই।
কেক বানানোর সময় যদি ডিজাইন ভুল হয় বা লেখা (নেম রাইটিং/মেসেজ) ভুল হয়, তাহলে কেকটি আমাদের দোকানে এনে দিন — আমরা চার্জ ছাড়াই ঠিক করে দেব।
💰 মূল্য ও ডিজাইন সংক্রান্ত নিয়ম
আমাদের ওয়েবসাইটে সাধারণভাবে কেকের মূল দাম (Standard Price) দেওয়া থাকে।
কোনো বিশেষ ডিজাইন, থিম, বা কাস্টম ডেকোরেশন চাইলে এক্সট্রা চার্জ প্রযোজ্য হতে পারে, যা ডিজাইনের জটিলতা ও উপকরণের উপর নির্ভর করে।
এই অতিরিক্ত চার্জ আলোচনাসাপেক্ষে নির্ধারণ করা হয়, এবং কাস্টমারকে অর্ডার কনফার্মেশনের সময় জানানো হয়।
🎂 কেক সংরক্ষণ ও মান
আমাদের কেক Butter ও Whip Cream দিয়ে তৈরি হয়। তাই বিশেষ কেক বাইরে ১২ ঘণ্টার বেশি রাখা যাবে না।
ডিপ ফ্রিজে রাখলে ৩-৪ দিন পর্যন্ত কেক খাওয়া যাবে।
কেক তৈরি হয় মালয়েশিয়ান প্রিমিক্স পেস্ট্রি ময়দা দিয়ে — এটি রেডি মিক্স হওয়ায় কোনো অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করা হয় না।
🌦️ পরিবেশজনিত সমস্যা
গরম আবহাওয়ার কারণে যদি কখনো কেক নষ্ট হয়ে যায়, দয়া করে আমাদের কাছে নিয়ে আসুন — আমরা যাচাই করে পরিবর্তন করে দেব।
⚠️ সামাজিক মাধ্যম ও অভিযোগ
কোনো সমস্যার ক্ষেত্রে দয়া করে আমাদের জানাবেন, আমরা দ্রুত সমাধানের ব্যবস্থা করব।
আমাদের না জানিয়ে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তাতে প্রতিষ্ঠানের ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে — তাই এই ধরণের পোস্ট থেকে বিরত থাকবেন অনুগ্রহ করে।